Dhaka post
ঢাকামঙ্গলবার , ২৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীর পলাশে জেলা প্রশাসকের সঙ্গে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃমামুন মোড়ল
জুলাই ২৮, ২০২৬ ৩:০৬ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া মহোদয়ের সঙ্গে পলাশ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার পলাশ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইশতিয়াক আহমেদ। সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় সরকারি সেবার মানোন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, জনসেবাকে আরও কার্যকর ও গতিশীল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া সরকারি দায়িত্ব পালনে আন্তরিকতা, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব সেবা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সকল দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।