Dhaka post
ঢাকামঙ্গলবার , ২০ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পলাশের আতশীপাড়া রাধাকৃষ্ণ মন্দিরে মহাষ্টমী উদযাপন

মোঃমামুন মোড়ল, নিজস্ব প্রতিনিধি (নরসিংদী)
অক্টোবর ২০, ২০২৬ ৪:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদীর পলাশ উপজেলার আতশীপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমী উদযাপিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) রাতে মহাষ্টমী উপলক্ষে মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী ভক্ত ও দর্শনার্থীদের পদচারণায় এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। ধর্মীয় আচার-অনুষ্ঠান ও পূজার মধ্য দিয়ে উদযাপিত এ আয়োজনে ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো মন্দির প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন নরসিংদী জেলা আনসার বাহিনীর প্রধান কমান্ডার রাশেদুল ইসলাম এবং পলাশ উপজেলা প্রেসক্লাবের একমাত্র নারী সাংবাদিক শারমিন সুলতানা। এ ছাড়া স্থানীয় ব্যক্তিত্ব রোমান ভুঁইয়া ও বাবু ভুঁইয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি পরিমল ভদ্র, সহসভাপতি রত্নেশ্বর ভক্ত, সাধারণ সম্পাদক নূপুর সেন ও কোষাধ্যক্ষ তমালসহ কমিটির অন্যান্য সদস্য এবং বিপুলসংখ্যক ভক্তবৃন্দ।
শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে আতশীপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরসহ আশপাশের এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। ধর্মীয় এ আয়োজন শুধু পূজা-অর্চনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ধর্মীয় উৎসবের এই আনন্দ ও মিলনমেলা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সব ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে সহায়ক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।