Dhaka post
ঢাকারবিবার , ৩০ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

বাসদ নবীগঞ্জ উপজেলা কমিটি গঠন

শাহরিয়ার খান নাফিজ
আগস্ট ৩০, ২০২৬ ১০:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাসদ নবীগঞ্জ উপজেলা কমিটি গঠন

শাহরিয়ার খান নাফিজ

চৌধুরী ফয়সল সুয়েবকে আহ্বায়ক এবং সুব্রত চক্রবর্ত্তীকে সদস্য সচিব করে ১২ সদস্য বিশিষ্ট বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নবীগঞ্জ উপজেলা কমিটি গঠিত হয়েছে। আজ সকাল ১১টায় চৌধুরী ফয়সল সুয়েবের সভাপতিত্বে এবং সুব্রত চক্রবর্ত্তীর পরিচালনায় কাউন্সিল অধিবেশনে উপস্থিত ছিলেন বাসদ হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমরেড নুরুজ্জামান তরফদার, জেলা কমিটির সদস্য ফয়সল আহমেদ, অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহিন, আহমেদ মতিন। কাউন্সিল অধিবেশন শেষে সর্বসম্মতিক্রমে চৌধুরী ফয়সল সুয়েবকে আহ্বায়ক এবং সুব্রত চক্রবর্ত্তীকে সদস্য সচিব করে ১২ সদস্য বাসদ নবীগঞ্জ উপজেলা কমিটি গঠিত হয়েছে। কমিটির বাকি সদস্যবৃন্দ হলেন আহমেদ মতিন, সুনীল চন্দ্র রায়, তমাল ভট্টাচার্য, কাঞ্চন চক্রবর্ত্তী, দীপু দাস তালুকদার, নরেন্দ্র পাল, রাধা কান্ত দাস, হৃদয় দাস, অসিত দাস, জিসান চৌধুরী। কাউন্সিল অধিবেশনে নেতৃবৃন্দ বলেন, অবিলম্বে গ্যাস-বিদ্যুতের সংকট কাটিয়ে ঘন ঘন লোডশেডিং বন্ধ করতে হবে। রংপুর, বরিশাল ও সিলেটে নিজ গৃহে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।