Dhaka post
ঢাকারবিবার , ২৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

মদন ৬নং তিয়শ্রী ইউনিয়নের- চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলামের উদ্যোগে ও জনসাধারণের সহযোগিতায় টিউবওয়েল স্থাপন

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধি
অক্টোবর ২৫, ২০২৬ ৫:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নেত্রকোনা জেলা মদন উপজেলার ৬ নং তিয়শ্রী ইউনিয়নের আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলাম -এর উদ্যোগে এবং স্থানীয় জনসাধারণের সক্রিয় অংশগ্রহণে ধুবাওয়ালা গ্রামে ৭নং ওয়ার্ড এলাকায় একটি গভীর নলকূপ (টিউবওয়েল) স্থাপন করা হয়েছে। দীর্ঘ দিন ধরে ওই এলাকার মানুষ সুপেয় ও নিরাপদ পানির সংকটে ভুগছিলেন।
আজ রবিবার (২৫অক্টোবর২০২৬) সকালে আনুষ্ঠানিকভাবে এই টিউবওয়েলটির উদ্বোধন করা হয়। উদ্বোধনকালে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাইফুল ইসলাম বলেন, “জনগণের মৌলিক চাহিদা পূরণ এবং নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়াই আমার মূল লক্ষ্য। এই টিউবওয়েল স্থাপনের মাধ্যমে এলাকাবাসীর বিশুদ্ধ পানির সংকট কিছুটা হলেও লাঘব হবে।

এ সময় উপস্থিত ছিলেন, আফলাক বাঙালী,জীবন মিয়া, আবু হাসান, এনামুল হক, ৬নং তিয়শ্রী ইউনিয়নের অন্যান্য নেতাবৃন্দ,সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ ছিলেন। প্রার্থীর এই ব্যতিক্রমী ও জনবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সর্বস্তরের জনসাধারণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।