Dhaka post
ঢাকামঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

মাদকমুক্ত পলাশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

মোঃমামুন মোড়ল
অক্টোবর ৬, ২০২৬ ৬:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদীর পলাশে ‘মাদক ছাড়ুন, নয় এলাকা 
ছাড়ুন’ প্রতিপাদ্যে মাদকবিরোধী সচেতনতামূলক 
সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার নোয়াকান্দা মাদকমুক্ত যুব সমাজের 
উদ্যোগে ভূইয়ার মোড়ে এ সভার আয়োজন করা 
হয়।
সংগঠনের সভাপতি মোজাম্মেল হক কাজীর 
সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 
(ওসি) শাহেদ আল মামুন।
সংগঠনের সাধারণ সম্পাদক মাইজুল শেখের 
 সভায় উপস্থিত ছিলেন সমাজসেবক সবুজ মৈশান, অ্যাডভোকেট মাহবুব ভুইয়া, নাসির উদ্দিন, 
সাংবাদিক শরীফ ইকবাল রাসেলসহ স্থানীয় 
গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা ও এর ক্ষতিকর প্রভাব তুলে ধরে যুব সমাজকে মাদক থেকে দূরে
 থাকার আহ্বান জানান। একই সঙ্গে মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, তরুণ সমাজ ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
প্রধান অতিথির বক্তব্যে পলাশ থানার ওসি শাহেদ আল মামুন বলেন, “একটি একটি করে গ্রামকে মাদকমুক্ত করার মাধ্যমে পুরো পলাশ উপজেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে কাজ করা হবে।”
সভায় বক্তারা মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি 
তরুণ প্রজন্মকে খেলাধুলা ও সুস্থ সামাজিক
 কর্মকাণ্ডে সম্পৃক্ত  আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।