Dhaka post
ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

মির্জা ফখরুলকে মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জুর অভিনন্দন

মোহাম্মদ মাহামুদুল
আগস্ট ২২, ২০২৬ ২:২১ পূর্বাহ্ণ
Link Copied!

মির্জা ফখরুলকে মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জুর অভিনন্দন

গণতান্ত্রিক মাইলফলক ও বাংলাদেশ-মালদ্বীপের ঐতিহাসিক বন্ধুত্বের ওপর গুরুত্বারোপ

মোহাম্মদ মাহামুদুল

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত হওয়ায় উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু।
মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে পাঠানো বার্তায় রাষ্ট্রপতি মুইজ্জু বাংলাদেশের সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচনকে দেশটির গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, দীর্ঘ সময় পর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ায় এটি দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। নির্বাচনের মাধ্যমে জনগণের যে আস্থা নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি প্রতিফলিত হয়েছে, তা বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের সরকারি বিবৃতিতে বলা হয়, অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি মুইজ্জু বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেছেন।
তিনি বলেন, দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন অঙ্গীকারের ওপর প্রতিষ্ঠিত।
রাষ্ট্রপতি মুইজ্জু আশা প্রকাশ করেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের পাশাপাশি ভবিষ্যতে দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
নিজের বার্তায় মালদ্বীপের রাষ্ট্রপতি বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতির মেয়াদে বাংলাদেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
এদিকে, রাষ্ট্রপতি মুইজ্জুর উষ্ণ অভিনন্দন ও বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, মালে।
হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশ-মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি রাষ্ট্রপতি মুইজ্জুর স্বীকৃতি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে তাঁর ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে।
বাংলাদেশ মালদ্বীপের সঙ্গে তার ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় করা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা সম্প্রসারণ এবং অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মালদ্বীপ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।ফখরুলকে মালদ্বীপের রাষ্ট্রপতি মুইজ্জুর অভিনন্দন

গণতান্ত্রিক মাইলফলক ও বাংলাদেশ-মালদ্বীপের ঐতিহাসিক বন্ধুত্বের ওপর গুরুত্বারোপ

মোহাম্মদ মাহামুদুল

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত হওয়ায় উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু।
মালদ্বীপ সরকার ও জনগণের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে পাঠানো বার্তায় রাষ্ট্রপতি মুইজ্জু বাংলাদেশের সাম্প্রতিক রাষ্ট্রপতি নির্বাচনকে দেশটির গণতান্ত্রিক অভিযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
তিনি বলেন, দীর্ঘ সময় পর বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ায় এটি দেশটির গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। নির্বাচনের মাধ্যমে জনগণের যে আস্থা নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি প্রতিফলিত হয়েছে, তা বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
মালদ্বীপের প্রেসিডেন্টের কার্যালয়ের সরকারি বিবৃতিতে বলা হয়, অভিনন্দনবার্তায় রাষ্ট্রপতি মুইজ্জু বাংলাদেশ ও মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়টিও বিশেষভাবে তুলে ধরেছেন।
তিনি বলেন, দুই দেশের সম্পর্ক ঐতিহাসিক বন্ধন, পারস্পরিক শ্রদ্ধা এবং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নের অভিন্ন অঙ্গীকারের ওপর প্রতিষ্ঠিত।
রাষ্ট্রপতি মুইজ্জু আশা প্রকাশ করেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ ও মালদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও বিস্তৃত হবে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের পাশাপাশি ভবিষ্যতে দুই দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
নিজের বার্তায় মালদ্বীপের রাষ্ট্রপতি বাংলাদেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে নবনির্বাচিত রাষ্ট্রপতির মেয়াদে বাংলাদেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
এদিকে, রাষ্ট্রপতি মুইজ্জুর উষ্ণ অভিনন্দন ও বন্ধুত্বপূর্ণ শুভেচ্ছার জন্য বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে মালদ্বীপ সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, মালে।
হাইকমিশন জানিয়েছে, বাংলাদেশ-মালদ্বীপের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতি রাষ্ট্রপতি মুইজ্জুর স্বীকৃতি এবং দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারের বিষয়ে তাঁর ইতিবাচক দৃষ্টিভঙ্গিকে বাংলাদেশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে গ্রহণ করেছে।
বাংলাদেশ মালদ্বীপের সঙ্গে তার ভ্রাতৃপ্রতিম সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়। দুই দেশের বন্ধুত্ব আরও সুদৃঢ় করা, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতা সম্প্রসারণ এবং অভিন্ন সমৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ মালদ্বীপ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।