রংপুর রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ-বিপিএম মহোদয় “বিশ্ব বসতি দিবস ২০২৬” উপলক্ষে রংপুরে আয়োজিত বর্ণাঢ্য র্যালিতে অংশগ্রহণ করেন।
সোমবার (০৫ অক্টোবর ২০২৬) সকাল ১০টায় রংপুর জেলা স্কুল প্রাঙ্গণে ফেস্টুন উড্ডয়নের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি শুরু হয়। পরবর্তীতে রংপুর জেলা স্কুল থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালিতে রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার জনাব মোঃ শফিকুল ইসলাম, এনডিসি, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জনাব মোঃ সামসুজ্জামান সামুসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ও টেকসই আবাসন এবং সবার জন্য উন্নত বসতি নিশ্চিত করার লক্ষ্যে দিবসটি পালিত হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

