রংপুর রেঞ্জের বাংলাদেশ পুলিশের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মোহাম্মদ আবদুল মাবুদ।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় রংপুর রেঞ্জ কার্যালয়ে তিনি নতুন দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম।
দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডিশনাল ডিআইজি (চলতি দায়িত্বে) জনাব শাহ মমতাজুল ইসলাম, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার (ক্রাইম ম্যানেজমেন্ট) জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মুহাম্মদ আলমগীর হোসেন, পিপিএম, পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশনস) জনাব বি. এম. আশরাফ উল্যাহ তাহের, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মো. ইলিয়াছ হোসেন, পিপিএম এবং সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) জনাব মো. নূরুজ্জামান চৌধূরী।
দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ রংপুর রেঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে পেশাদার পুলিশিং, জনমুখী পুলিশি সেবা নিশ্চিত করা এবং অপরাধ দমনে সমন্বিত কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
রংপুর রেঞ্জ পুলিশের পক্ষ থেকে নবনিযুক্ত ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের নতুন দায়িত্বে সফলতা কামনা করা হয়েছে।

