Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনারে লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের পরিচ্ছন্নতা অভিযান

মোঃ সোহেল রানা
আগস্ট ২৭, ২০২৬ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

​‘রাজশাহীর সম্মানের স্থান থাকুক পরিচ্ছন্ন’—এই স্লোগানকে সামনে রেখে লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের উদ্যোগে রাজশাহী নগরীর সোনাদীঘিস্থ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর ও বেদীতে এক বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
​গত ২৬ আগস্ট (বুধবার) সকাল ৭:০০ টা থেকে ৯:০০ টা পর্যন্ত এ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়। কর্মসূচি চলাকালে ক্লাবের সদস্যরা শহীদ মিনার এলাকা ও এর আশপাশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
​উক্ত স্বেচ্ছাসেবী আয়োজনে উপস্থিত ছিলেন লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটনের সভাপতি লিও মো. রাকিব হাসান, ক্লাব সেক্রেটারি লিও শাহিন আলম শাকিল, প্রথম সহ-সভাপতি লিও খুরশিদা খুশি, দ্বিতীয় সহ-সভাপতি লিও রাশিদুজ্জামান শিহাব এবং টেমার লিও তাহমিদ জাকি। এছাড়া ক্লাবটির অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ এ কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নেন।
​অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক ও যুব সংগঠক মো. রফিকুল ইসলাম রবি।
​শ্রদ্ধার স্থানকে পরিচ্ছন্ন রাখার এই সফল আয়োজনের মাধ্যমে লিও ক্লাব অব রাজশাহী মেট্রোপলিটন শহীদদের প্রতি তাদের গভীর সম্মান প্রদর্শন করেছে। এ ধরনের উদ্যোগ তরুণ সমাজ ও স্থানীয় অধিবাসীদের পরিচ্ছন্নতার বিষয়ে সচেতন করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।