Dhaka post
ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

রূপগঞ্জের তারাবতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় কর্মসূচি

মো. শিহাব উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি:
অক্টোবর ৫, ২০২৬ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

রূপগঞ্জের তারাবতে জামায়াতে ইসলামীর উদ্যোগে ডেঙ্গু সচেতনতায় কর্মসূচি

মো. শিহাব উদ্দিন, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভা এলাকায় জামায়াতে ইসলামী ঘোষিত দেশব্যাপী সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ও মশার ওষুধ ছিটানো কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সকালে তারাব বাজার ও পার্শ্ববর্তী আবাসিক এলাকায় তারাব পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

তারাব পৌরসভা জামায়াতে ইসলামীর আমির ডা. নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, “ডেঙ্গু সারাদেশে ভয়াবহ আকার ধারণ করেছে। সরকারের পক্ষ থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানসহ মশার ওষুধ ছিটানোর কার্যক্রম আদৌ সন্তোষজনক নয়। হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর ভিড় এত বেশি যে, অনেক ক্ষেত্রে সিট পাওয়া কঠিন হয়ে পড়ছে।”

সভাপতির বক্তব্যে তারাব পৌরসভা জামায়াতে ইসলামীর আমির ডা. নাজমুল হক বলেন, “বর্তমানে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক হারে বাড়ছে। শুধু ওষুধ ছিটালেই হবে না, সবাইকে সচেতন হয়ে বাসা-বাড়ির আঙিনা পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মশারি ব্যবহার করতে হবে, জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”

এ সময় আরও উপস্থিত ছিলেন তারাব পৌরসভা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রাফিউল হক নওফেল, মোহাম্মদ মোবারক হোসাইন, বাইজিদ হোসেন ও হাসান ইমামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

উদ্বোধনী বক্তব্য শেষে প্রধান অতিথির উপস্থিতিতে নেতৃবৃন্দগন এলাকাবাসী ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন এবং এলাকার বিভিন্ন ময়লার স্তূপের আশপাশে মশার ওষুধ ছিটানো কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।