Dhaka post
ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

লাকসামে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা

Link Copied!

কুমিল্লার লাকসামে ইত্তিহাদুল মাদারিসিল খুসুসিয়্যাহ্ (প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ)-এর উদ্যোগে বর্তমান প্রেক্ষাপটে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১১ আগস্ট) লাকসাম উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উত্তর বাজারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা। এ সময় লাকসাম উপজেলা সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদলসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষকরা উপস্থিত ছিলেন।
কর্মশালায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ও বিশ্বজয়ী হাফেজদের উস্তাদ শায়েখ হাফেজ ক্বারী নাজমুল হাসান, প্রতিষ্ঠাতা পরিচালক, তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসা, যাত্রাবাড়ী, ঢাকা।
প্রধান আলোচক ছিলেন লেখক, গবেষক ও ইতিহাস বিশেষজ্ঞ শায়েখ মুসা আল হাফিজ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক, গবেষক ও অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ফজর ইনস্টিটিউটের চেয়ারম্যান মাওলানা রুহুল আমিন সাইমুন সাদী। ইত্তিহাদুল মাদারিসিল খুসুসিয়্যাহ্, লাকসাম-এর সভাপতি মাওলানা জামাল উদ্দিনের সভাপতিত্বে কর্মশালাটি পরিচালনা করেন সংগঠনের সেক্রেটারি মাওলানা খোরশেদ আলম।

কর্মশালায় বর্তমান প্রেক্ষাপটে মাদ্রাসা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি ও শ্রেণি কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
এতে লাকসামের বিভিন্ন বেসরকারি মাদ্রাসার শিক্ষকরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।