Dhaka post
ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

শীলমান্দী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় ও বৃক্ষরোপণ কর্মসূচি

তালাত মাহামুদ বিশেষ প্রতিনিধি, নরসিংদী
আগস্ট ১২, ২০২৬ ১১:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

শীলমান্দী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় ও বৃক্ষরোপণ কর্মসূচি

তালাত মাহামুদ
বিশেষ প্রতিনিধি, নরসিংদী

নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতাভুক্ত উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন সুবিধাভোগী মানুষের জীবনমান, সুযোগ-সুবিধা, সমস্যা ও প্রত্যাশা সম্পর্কে সরাসরি মতামত গ্রহণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

বুধবার (১২ আগস্ট ২০২৪) সকাল ১১টায় শীলমান্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এড. শিরীন সুলতানা (এমপি), সংসদীয় আসন-৩০২, সংরক্ষিত মহিলা আসন-০২, সম্মানিত সদস্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি এবং স্বনির্ভর বিষয়ক সম্পাদক, জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মেফতাহুল হাসান এবং উপজেলা সমাজসেবা অফিসার জনাব মুহাম্মদ আশরাফুল ইসলাম খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শীলমান্দী ইউনিয়ন পরিষদের প্রশাসক জনাব বশির আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন শীলমান্দী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জনাব মোহাম্মদ জুলহাস উদ্দিন ভূঁইয়া।

আয়োজকরা জানান, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুবিধাবঞ্চিত ও অসচ্ছল মানুষের জন্য সরকার যে বিভিন্ন সহায়তা প্রদান করছে, সেসব কর্মসূচির কার্যকারিতা ও বাস্তবায়ন পরিস্থিতি নিয়ে উপকারভোগীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হবে। পাশাপাশি সুবিধাভোগীদের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।