নওগাঁর সাপাহার ৫ নং পাতাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আনিসুর রহমান এর মোটর সাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে ৫ নং পাতাড়ী ইউনিয়নের, ৯টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামে তিলন থেকে শুরু করে পাতাড়ী, কাইয়া ভাষা জালসুখ,শিমুল ডাঙ্গা , কলমুডাঙ্গার প্রধান প্রধান সড়ক প্রদর্শন করে হাটখোলা মাঠে শোডাউনটি শেষ করেন। মোটরসাইকেল শোডাউনে ৯ টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, এবং সমর্থক কর্মীরা অংশগ্রহণ করেন।
শোডাউন শেষে মোঃ আনিসুর রহমান সকল নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদে উদ্দেশ্যে স্বাগত বক্তব্যে বলেন দল যাকে নমিনেশন দিবেন। আমরা সবাই তার হয়ে কাজ করব। তবে আমি আশাবাদী আমাকে দল চেয়ারম্যানের নমিনেশন দিবে এই বলে তিনি অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ জানাই।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

