Dhaka post
ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষমেলা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ কাউছার পাটোয়ারী নিজস্ব প্রতিবেদক///
অক্টোবর ১১, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ
Link Copied!

সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষমেলা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ কাউছার পাটোয়ারী নিজস্ব প্রতিবেদক///

সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ‘পরিবেশ দূষণকারী পরিত্যক্ত পণ্যের বিনিময়ে পরিবেশবান্ধব বৃক্ষ উপহার’ স্লোগানকে সামনে রেখে এক ব্যতিক্রমী বৃক্ষমেলা ও বৃক্ষ বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ অক্টোবর ২০২৬ (রবিবার) নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সনমান্দী ইউনিয়নের আল-ফোরকান মডেল স্কুল মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লি. (পিজিসিএল)-এর চেয়ারম্যান ও যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বীর মুক্তিযোদ্ধা জনাব এস এম ওয়ালিউর রহমান (আপেল)।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার প্রধান উপদেষ্টা ও সনমান্দী হাছান খান উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জনাব মোঃ মনিরুজ্জামান মনির। কর্মসূচিটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সোনারগাঁ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ মাসুদ ভূঁইয়া।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোনারগাঁ জনকল্যাণ যুব সংস্থার সভাপতি ফয়সাল আহমেদ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। পরিবেশ দূষণকারী বিভিন্ন অপচনশীল পরিত্যক্ত প্লাস্টিক ও বর্জ্যের বিনিময়ে সাধারণ মানুষের হাতে পরিবেশবান্ধব বৃক্ষ তুলে দেওয়ার এই উদ্যোগ স্থানীয় পর্যায়ে পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার যুবসমাজ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।