Dhaka post
ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

হরিপুরে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জহুরুল ইসলাম (জীবন)
সেপ্টেম্বর ৯, ২০২৬ ৪:২০ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ের হরিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টার সময় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক সভাপতি অধ্যাপক করিমুল হক, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মাসুদ রানা, ৫ নং ইউপি বিএনপি সভাপতি আব্দুল হামিদ, উপজেলা মহিলা দলের সভানেত্রী সাবানা পারভীন ও সাধারণ সম্পাদিকা আয়েশা সিদ্দিকা উপস্থিত ছিলেন।
এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের মহিলা দলের সভানেত্রীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানের শুরুতে নেতা-কর্মীরা উপজেলার প্রধান সড়কপথে একটি র‍্যালি বের করেন।অনুষ্ঠিত আলোচনা সভায় জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠার ইতিহাস ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব ও রাজনৈতিক ভূমিকার কথা স্মরণ করেন। তাঁরা দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
পরে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত নেতৃবৃন্দসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।