Dhaka post
ঢাকারবিবার , ১৬ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পলাশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মোঃমামুন মোড়ল
আগস্ট ১৬, ২০২৬ ২:১৩ অপরাহ্ণ
Link Copied!

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের যৌথ আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা রোখসানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ। উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মাহমুদা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাকীন মাশরুর খান ও ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা কবিতা ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুধীজন, বীর মুক্তিযোদ্ধা ও মৎস্য খামারিরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি, পুষ্টি ও কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মৎস্যচাষিদের সুযোগ-সুবিধা সম্প্রসারণ, চাষাবাদের প্রতিবন্ধকতা দূরীকরণ এবং আধুনিক প্রযুক্তিনির্ভর মৎস্যচাষের প্রসারে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তারা আরও বলেন, খাল-বিল ও জলাশয়ে পরিকল্পিতভাবে মাছের উৎপাদন বাড়ানোর পাশাপাশি জলাশয় ও পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে। যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে জলাশয়ের পানি দূষণ বন্ধে জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

মৎস্য খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে সফল ও কৃতী মৎস্যচাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।