Dhaka post
ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কাহারোলে সুপেয় পানির পাম্প হাউজ হস্তান্তর ও উদ্বোধন।

সুকুমার রায়
আগস্ট ২৪, ২০২৬ ২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুরের কাহারোলে অংশগ্রহণকারীদের মাঝে সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে নির্মিত পাম্প হাউজ হস্তান্তর ও উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) উপজেলার ৪ নম্বর তাড়গাঁও ইউনিয়নের খন্তা মালি পাড়া ও নাপিত পাড়ায় কাহারোল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর প্রজেক্ট ব্লু অ্যাক্সেস কাহারোল ওয়াশ প্রজেক্ট ফেইজ-২-এর সহযোগিতায় এবং খন্তা মালি পাড়া ও নাপিত পাড়া পানি সরবরাহ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ৪ নম্বর তাড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনোয়ারুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কাহারোল উপজেলা জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. আব্দুস সালাম।
এ সময় আরও বক্তব্য দেন কাহারোল এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ-এর ম্যানেজার লাভলী বিশ্বাস লাকী, ইউপি সদস্য নিরঞ্জন চক্রবর্তী, পানি সরবরাহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি বেণু শীলসহ উপকারভোগীরা।
বক্তারা বলেন, নিরাপদ ও সুপেয় পানি মানুষের মৌলিক অধিকার। পাম্প হাউজ স্থাপনের ফলে এলাকার মানুষের নিরাপদ পানির চাহিদা পূরণের পাশাপাশি পানি ব্যবস্থাপনায় স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও জোরদার হবে।
আলোচনা সভা শেষে সংশ্লিষ্ট পানি সরবরাহ ব্যবস্থাপনা কমিটির কাছে পাম্প হাউজের চাবি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবস্থাপনা কমিটির সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।