Dhaka post
ঢাকাসোমবার , ২৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নারায়ণপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল বাসারের মৃত্যুতে স্মরণ সভা

তাওহিদ পাটোয়ারী মনির
আগস্ট ২৪, ২০২৬ ৬:৪৩ অপরাহ্ণ
Link Copied!

নারায়ণপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও সমাজসেবক সৈয়দ আবুল বাসারের মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৩ আগস্ট) বিকাল ৫ টায় নারায়ণপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ.এ বিল্লালের সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবের সঞ্চালনায় মরহুম সৈয়দ আবুল বাসারের কর্মময় জীবন ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের বর্তমান সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ ও সদস্য মো. আরিফুল ইসলাম শান্ত প্রমুখ।

সভাপতির বক্তব্যে এএ বিল্লাল বলেন, মতলব দক্ষিণ উপজেলার পূর্বাঞ্চলের গুরুত্বপূর্ণ একটি অঞ্চল নারায়ণপুর। ২০০০ সালে নারায়ণপুরে একটি প্রেসক্লাব প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করি। বিষয়টি নিয়ে স্থানীয় সাংবাদিক ও পাঠকদের সঙ্গে আলোচনা করি। তাদের মধ্যে হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মরহুম মাহবুবুল আলম চন্নু ভাইসহ অনেকেই ছিলেন। এরমধ্যে বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসার ছিলেন অন্যতম।

তিনি আরও বলেন, নারায়ণপুর প্রেসক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ বাস্তবায়নে সৈয়দ আবুল বাসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর উৎসাহ, অনুপ্রেরণা ও সহযোগিতা আমাদের এই পথচলায় বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। তিনি ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। তাঁর অবদান নারায়ণপুরের মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসার ছিলেন, একজন সাহসী, দায়িত্বশীল ও সমাজসচেতন মানুষ।নারায়ণপুরের সামাজিক কর্মকাণ্ডে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।

স্মরণ সভা শেষে মরহুমের জন্য দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ।

এসময় স্মরণ সভায় নারায়ণপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে নারায়ণপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল বাসারের মৃত্যুতে স্মরণ সভায় মুনাজাতরত প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।