Dhaka post
ঢাকামঙ্গলবার , ১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

চান্দুরিয়া ৭ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করলেন মোঃ হাসান আলী

নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১, ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী জেলার তানোর উপজেলার চান্দুরিয়া ৭ নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও গণমানুষের নেতা মোঃ হাসান আলী। এলাকাকে মাদক, দুর্নীতি ও বৈষম্যমুক্ত করে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে তিনি ইতিমধ্যেই ওয়ার্ডে ওয়ার্ডে সাধারণ মানুষের সাথে মতবিনিময় ও প্রচার-প্রচারণা শুরু করেছেন।
​দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসা মোঃ হাসান আলী চান্দুরিয়ার সর্বস্তরের মানুষের কাছে এক সুপরিচিত মুখ। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতার মাধ্যমে তিনি স্থানীয়দের মন জয় করেছেন।
​আসন্ন নির্বাচন প্রসঙ্গে মোঃ হাসান আলী বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, চান্দুরিয়া ইউনিয়নের অবহেলিত ও মেহনতী মানুষের সেবা করার লক্ষ্য নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি। জনগণের অধিকার রক্ষা, দুর্নীতিমুক্ত পরিষদ গঠন, রাস্তাঘাটের আধুনিকায়ন এবং যুবসমাজকে সুশিক্ষিত ও কর্মক্ষম হিসেবে গড়ে তোলাই হবে আমার মূল লক্ষ্য। ইউনিয়নের সাধারণ মানুষ যদি তাদের মূল্যায়নের মাধ্যমে আমাকে সেবা করার সুযোগ দেয়, তবে চান্দুরিয়াকে ৭ নম্বর ইউনিয়নের একটি দৃষ্টান্তমূলক আধুনিক ইউনিয়নে পরিণত করব, ইনশাআল্লাহ।”
​স্থানীয় প্রবীণ ও তরুণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, পরিচ্ছন্ন ভাবমূর্তি ও সমাজসেবায় অবদানের কারণে মোঃ হাসান আলীকে নিয়ে সাধারণ জনগণের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা দেখা যাচ্ছে। এলাকার সার্বিক উন্নয়নে পরিবর্তন আনতে সৎ, যোগ্য ও কর্মঠ প্রার্থী হিসেবে অনেকেই তাঁকে সামনে রেখে মাঠে নেমেছেন।
​স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে চান্দুরিয়া ইউনিয়নের প্রতিটি পাড়া-মহল্লা ও চা-স্টলগুলোতে এখন মোঃ হাসান আলীকে নিয়ে ব্যাপক গুঞ্জন ও আলোচনার সৃষ্টি হয়েছে। নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি ও তাঁর সমর্থকরা শতভাগ আশাবাদী।তিনি ৭ নম্বর চান্দুরিয়া ইউনিয়ন কৃষক দলের সাবেক সভাপতি এবং ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার নির্বাচিত হয়ে নানান উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছেন তিনি।এবং তিনি আরো জানান তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নের অবহেলিত মানুষের সেবা করবেন।
​

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।