Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে ১৩ বছর পর হাজী ময়নালের অবৈধ গ্যাস সংযোগের রহস্য ফাঁস

ttvbang8
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

দেবিদ্বারে ১৩ বছর পর হাজী ময়নালের অবৈধ গ্যাস সংযোগের রহস্য ফাঁস
=====================================
স্টাফ রিপোর্টার:

কুমিল্লার দেবিদ্বারে সরকারি আইনকে তোয়াক্কা না করে দীর্ঘ ১৩ বছর ধরে একটি অবৈধ রাইজারের মাধ্যমে গ্যাস ব্যবহারের ঘটনা ঘটেছে। পৌর এলাকার দেবিদ্বার দক্ষিণ পাড়ার হাজী বাড়ি মসজিদ সংলগ্ন স্থানে পরিচালিত এই সংযোগের কথা ফাঁস হওয়ার পর স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) অনুসন্ধান ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৩ সালে সরকারি নিয়ম-নীতি তোয়াক্কা না করে হাজী বাড়ি মসজিদের ঠিক পাশেই অবৈধ পন্থায় রাইজারটি স্থাপন করেন দেবিদ্বার দক্ষিণ পাড়ার মৃত আফছার উদ্দিনের ছেলে হাজী মো. ময়নাল হোসেন (৭০)। এরপর বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষকে কোনো প্রকার রাজস্ব না দিয়ে টানা ১৩ বছর ধরে তিনি নির্বিঘ্নে এই গ্যাস ব্যবহার করে আসছেন। অনুসন্ধানে ঘটনার সত্যতা যাচাই করতে সরেজমিনে গেলে হাজী বাড়ি মসজিদ সংলগ্ন স্থানে অবৈধ রাইজারটির স্পষ্ট উপস্থিতি পাওয়া যায়। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে অভিযুক্ত হাজী মো. ময়নাল হোসেন দীর্ঘ ১৩ বছর ধরে অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের কথা স্বীকার করেছেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একাধিক বাসিন্দা জানান, যেখানে বৈধ গ্রাহকেরা নিয়মিত বিল পরিশোধ করেও নিরবচ্ছিন্ন গ্যাস পাচ্ছেন না, সেখানে অসাধু চক্রের মদদে বছরের পর বছর রাষ্ট্রীয় সম্পদ চুরির ঘটনা ঘটে চলেছে। পবিত্র মসজিদ সংলগ্ন এলাকাকে আড়াল করে দীর্ঘ সময় ধরে চলা এই অপকর্মে ক্ষোভ প্রকাশ করেছেন সচেতন এলাকাবাসী। দীর্ঘ ১৩ বছরের রাজস্ব ফাঁকি ও রাষ্ট্রীয় সম্পদ চুরির সুষ্ঠু বিচার দাবি করেছে দেবিদ্বারের সুশীল সমাজ। অবিলম্বে অবৈধ রাইজারটি বিচ্ছিন্ন করে বকেয়া রাজস্ব জরিমানাসহ আদায় করা এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ, স্থানীয় উপজেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয়রা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।