Dhaka post
ঢাকারবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

রাজারগাঁও ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সিদ্দিকুর রহমানের গণসংযোগ ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ কাউছার পাটোয়ারী ,নিজস্ব প্রতিবেদক
সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৪:২৭ অপরাহ্ণ
Link Copied!

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। এরই অংশ হিসেবে দলীয় নেতাকর্মীদের নিয়ে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন বিশিষ্ট সমাজসেবক এবং হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমান।

রাজারগাঁও বাজার ইসলামী ব্যাংকের সামনে থেকে শুরু হওয়া এই গণসংযোগটি মেনাপুর তিন রাস্তা মোড়, মেনাপুর বাজার, মুকুন্দসার আড়ং এবং পূর্ব রাজারগাঁও গাবতলি বাজারসহ বিভিন্ন জনবহুল এলাকায় প্রদক্ষিণ করে। এ সময় তিনি স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সর্বস্তরের সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন। গণসংযোগে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ তরুণ সমাজের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

পরে রাজারগাঁও বাজার সংলগ্ন এলাকায় আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় বক্তব্যে মো. সিদ্দিকুর রহমান বলেন, আমি নির্বাচিত হলে রাজারগাঁও ইউনিয়নকে মাদক ও ইভটিজিংমুক্ত, দুর্নীতিহীন এবং এলাকার উন্নয়নে সমবন্টনের মাধ্যমে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি যুবসমাজের খেলাধুলার মান উন্নয়ন এবং জনকল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পথসভায় বক্তব্য রাখেন রাজারগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মো. বিল্লাল হোসেন খাঁন ,৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সাহাআলম বেপারি, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সেলামত খান চিটু, সাধারণ সম্পাদক মো. সাহাআলম বেপারি এবং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা মো. মহাসিন বকাউল।

এ সময় ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি, যুবদল, ছাত্রদল এবং অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।