বদলিজনিত কারণে উখিয়া আনসার ব্যাটালিয়নের সুবেদার মো. জামাল উদ্দিনকে বিদায় সংবর্ধনা
মোঃ জাহেদ আলম (সাগর) উখিয়া—কক্সবাজার প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়া আনসার ব্যাটালিয়ন (৪৩ বিএন)-এ কর্মরত রেজি. নং-১৬৩৮৪ সুবেদার মো. জামাল উদ্দিনের বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৬টায় কক্সবাজার জেলা কমান্ড্যান্টের কার্যালয়ের অফিস কক্ষে এ বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া আনসার ব্যাটালিয়ন (৪৩ বিএন), উখিয়া, কক্সবাজারের অধিনায়ক ও জেলা কমান্ড্যান্ট (অতিরিক্ত দায়িত্ব), কক্সবাজার।
অনুষ্ঠানে কোম্পানি কমান্ডার, উখিয়া আনসার ব্যাটালিয়ন (৪৩ বিএন) এবং ব্যাটালিয়নের বিভিন্ন পদবির আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।
বিদায় অনুষ্ঠানে সভাপতিসহ উপস্থিত সদস্যরা বিদায়ী সুবেদার মো. জামাল উদ্দিনের কর্মজীবন ও ব্যাটালিয়নে তাঁর দায়িত্ব পালনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য দেন। এ সময় সহকর্মীরা তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও কল্যাণ কামনা করেন।
অনুষ্ঠান শেষে উখিয়া আনসার ব্যাটালিয়ন (৪৩ বিএন)-এর পক্ষ থেকে বিদায়ী সুবেদার মো. জামাল উদ্দিনকে শুভেচ্ছা স্মারক প্রদান করেন অধিনায়ক মহোদয়।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা তাঁর নতুন কর্মস্থলে দায়িত্ব পালনের ক্ষেত্রে সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করেন।

