Dhaka post
ঢাকারবিবার , ২০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী রেঞ্জ ডিআইজি সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার সৌজন্য সাক্ষাৎ

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো
সেপ্টেম্বর ২০, ২০২৬ ১২:৩০ অপরাহ্ণ
Link Copied!

রবিবার দুপুর ০২:০০ ঘটিকায় রেঞ্জ ডিআইজির কার্যালয়, রাজশাহীতে রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মোঃ আশিক সাঈদ এর সঙ্গে ইন্ডিয়ান সহকারী হাই কমিশনার রাজশাহী, মনজ কুমার সৌজন্য সাক্ষাৎ করেন।

সৌজন্য সাক্ষাৎকালে উভয়ের মধ্যে বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্তসংলগ্ন এলাকার নিরাপত্তা, পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক বিভিন্ন বিষয় এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র নিয়েও আলোচনা করা হয়।

সাক্ষাৎকালে অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।