Dhaka post
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় মো বাবুল আহমেদ নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।

মো: লুৎফুর রহমান রাকিব , আন্তর্জাতিক প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ৪:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

কাতারের লুসাইলে সড়ক দুর্ঘটনায় মো বাবুল আহমেদ নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাত ৮টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

নি হ ত বাবুল আহমেদের বাড়ি ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায়। প্রায় দুই দশক ধরে তিনি কাতারে বসবাস করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে লুসাইল থেকে দোহার দিকে ফিরছিলেন বাবুল আহমেদ। পথে তার গাড়িতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তিনি সেটি রাস্তার পাশে থামিয়ে সমস্যাটি পরীক্ষা করছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় ধাক্কা দেওয়া গাড়িটির চালক একজন মিশরীয় নাগরিক বলে জানা গেছে।

কমিউনিটি নেতা মাহবুব আলম জানান, কাতারে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন বাবুল আহমেদ। তিনি দুই ছেলে ও এক মেয়ের বাবা। তার বড় ছেলেও বর্তমানে কাতারে অবস্থান করছেন।

দুর্ঘটনার পর বাবুল আহমেদের মরদেহ হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও কাগজপত্র সম্পন্ন হলে মরদেহ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।