Dhaka post
ঢাকারবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পাঁঠাকাটা উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

মো: জুয়েল মন্ডল ,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর মহাদেবপুর উপজেলার পাঁঠাকাটা উচ্চ বিদ্যালয়ে চারতলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
পাঁঠাকাটা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. জাহারুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুস সাত্তার নান্নু, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. এনামুল হক সরদার, সাংগঠনিক সম্পাদক এস.এম. হান্নান, পাঁঠাকাটা পূজা মণ্ডপের সভাপতি শ্রী শিবেন্দ্রনাথ সরকার, সফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সামসুল আলম বাচ্চু, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. ফরিদুল ইসলাম এবং পাঁঠাকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান দুলাল।
এ সময় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, নতুন চারতলা একাডেমিক ভবন নির্মাণ হলে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ সংকট অনেকটাই কমবে। এতে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ আরও উন্নত হবে এবং শিক্ষা কার্যক্রমে গতি আসবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন ভবনটি নির্মাণের মধ্য দিয়ে পাঁঠাকাটা উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার পরিবেশও আরও সমৃদ্ধ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।