Dhaka post
ঢাকাসোমবার , ২৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ ২০২৬-এর প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন

মনোয়ারুল ইসলাম , রংপুর জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ২:৩১ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ পুলিশের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ ২০২৬ এর কম্পিউটার দক্ষতা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার প্রথম দিনের কার্যক্রম আজ রংপুর রেঞ্জ ডিআইজি’র কার্যালয়, রংপুরে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও স্বাভাবিক পরিবেশে সম্পন্ন হয়েছে।

পরীক্ষা শুরুর পূর্বে কম্পিউটার দক্ষতা পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রংপুর রেঞ্জের ডিআইজি ও উক্ত পরীক্ষা বোর্ডের সভাপতি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ, বিপিএম-সেবা রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের কম্পিউটার ল্যাব পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক প্রস্তুতি, ব্যবস্থাপনা ও আনুষঙ্গিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাডিশনাল ডিআইজি (অপারেশন্স), রংপুর রেঞ্জ জনাব শাহ মমতাজুল ইসলাম; পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড অপারেশন্স), রংপুর রেঞ্জ জনাব বি, এম, আশরাফ উল্যাহ তাহের এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-২ শাখার উপসচিব জনাব আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীন।

নির্ধারিত নীতিমালা অনুসরণ করে স্বচ্ছতা, শৃঙ্খলা ও যথাযথ প্রক্রিয়া নিশ্চিত করার মধ্য দিয়ে নিয়োগ কার্যক্রমের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।