Dhaka post
ঢাকাবুধবার , ৩০ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর মহাদেবপুর ডাকবাংলা মাঠে উৎসবমূখর পরিবেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী আদিবাসীদের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি
সেপ্টেম্বর ৩০, ২০২৬ ১১:০১ পূর্বাহ্ণ
Link Copied!

নওগাঁর মহাদেবপুরে উৎসবমূখর পরিবেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ঐতিহাসিক ডাকবাংলা মাঠে আয়োজিত কারাম উৎসবে জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা কমিটির সভাপতি  দিলিপ পাহানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য মো.  ফজলে হুদা বাবুল।

জাতীয় আদিবাসী পরিষদ মহাদেবপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক যোগেশ উড়াও এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ, এমপির সহধর্মিনী মুনিরা সুলতানা,

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রুমিয়া প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট পরিচালক মো. মুরাদ হাসান, উপদেষ্টা উজ্জল কুমার সরকার, আদিবাসী ছাত্র পরিষদ নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক চঞ্চল পাহান প্রমুখ।

এ কারাম উৎসবে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার আদিবাসী নৃত্যদল অংশগ্রহণ করে। শেষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার  বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।