Dhaka post
ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

আগামী ২৬, ২৭ ও ২৮ নভেম্বর রংপুরে অনুষ্ঠিত হবে তিন দিনব্যাপী রংপুর জেলা ইজতিমা…

মনোয়ারুল ইসলাম , রংপুর জেলা প্রতিনিধি
অক্টোবর ২, ২০২৬ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

রংপুরে আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে তাবলিগ জামাতের তিন দিনব্যাপী বিভাগীয় ইজতেমা। এতে রংপুর বিভাগের আট জেলার সাথিদের পাশাপাশি ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মুসল্লিদের অংশ নেওয়ার কথা রয়েছে।

রংপুর মহানগরীর তাজহাট এলাকার ১৫ নম্বর ওয়ার্ডের তাওহীদ হাউজিং ও দর্শনা মোড় থেকে সূত্রাপুর-আক্কেলপুর এলাকাজুড়ে এবারের ইজতেমা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ইজতেমার কার্যক্রম শুরু হবে। তিন দিনের এ আয়োজন শেষ হবে শনিবার (২৮ নভেম্বর)।

ইজতেমাকে সামনে রেখে শুক্রবার জুমার নামাজের পর মাঠে খুঁটি পুঁতে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতির কাজ শুরু করা হয়েছে। এ সময় রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা পরিষদের প্রশাসক মো. সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডনসহ তাবলিগ জামাতের মুরুব্বিরা উপস্থিত ছিলেন।

ইজতেমা মাঠ প্রস্তুতের অংশ হিসেবে মুসল্লিদের অবস্থান, নামাজ ও বয়ানের স্থানসহ প্রয়োজনীয় অবকাঠামো তৈরির কাজ পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।

আয়োজক কমিটির তথ্যমতে, এবারের বিভাগীয় ইজতেমায় রংপুর বিভাগের আট জেলা—রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা থেকে তাবলিগ জামাতের সাথিরা অংশ নেবেন।

দেশের বিভিন্ন এলাকার মুসল্লিদের পাশাপাশি ভারত, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও মুসল্লিদের ইজতেমায় অংশ নেওয়ার কথা রয়েছে। তিন দিনব্যাপী ইজতেমায় ধর্মীয় বয়ান, তালিম ও দ্বীনি আলোচনা অনুষ্ঠিত হবে। দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও হেদায়েত কামনায় দোয়া করা হবে।

ইজতেমা উপলক্ষে রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিদের অংশগ্রহণে তাজহাট ও আশপাশের এলাকায় বড় ধরনের জমায়েতের প্রস্তুতি নিচ্ছেন আয়োজকেরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।