Dhaka post
ঢাকারবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

ওমানের কৃষি খাতে বাংলাদেশি কর্মী প্রেরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

তাওহীদ পাটোয়ারী মনির
অক্টোবর ৪, ২০২৬ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

ওমানের কৃষি খাতে বাংলাদেশি কর্মী প্রেরণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত

আজ ৪ অক্টোবর ২০২৬ তারিখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে ওমান থেকে আগত প্রতিনিধি দলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব মোঃ আব্দুর রহিম উপস্থিত ছিলেন।

সভায় ওমানের কৃষি খাতে বাংলাদেশের দক্ষ ও প্রশিক্ষিত কর্মীদের জন্য সম্ভাব্য কর্মসংস্থানের সুযোগ, সংশ্লিষ্ট খাতের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় দক্ষতা ও প্রশিক্ষণ, কর্মী নির্বাচন ও মূল্যায়ন প্রক্রিয়া এবং বাংলাদেশ থেকে ওমানে কৃষি খাতে কর্মী প্রেরণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় ওমানের কৃষি খাতের চাহিদার আলোকে বাংলাদেশি কর্মীদের দক্ষতা উন্নয়ন, প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান এবং উপযুক্ত কর্মী নির্বাচনের মাধ্যমে একটি সুশৃঙ্খল ও কার্যকর কর্মী প্রেরণ প্রক্রিয়া গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

ওমান প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের অংশ হিসেবে অনুষ্ঠিত এ সভা বাংলাদেশের দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং ওমানের কৃষি খাতে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।