Dhaka post
ঢাকাবুধবার , ১৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পলাশে সমতা, ডিজিটাল নিরাপত্তা ও তরুণদের অধিকার  বিষয়ে আলোচনা সভা

মোঃমামুন মোড়ল,নিজস্ব প্রতিনিধি ( নরসিংদী)
অক্টোবর ১৪, ২০২৬ ১২:৪২ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর পলাশ উপজেলা সম্মেলন কক্ষে শান্তিময় যুব 
সংগঠনের উদ্যোগে সমতা, ডিজিটাল নিরাপত্তা, গণমাধ্যম 
সচেতনতা এবং তরুণদের অধিকার বিষয়ক এক আলোচনা 
সভা অনুষ্ঠিত হয়েছে।

​শান্তিময় যুব সংগঠনের সভাপতি মাহামুদুর হাসান হৃদয়ের 
সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব 
ইশতিয়াক আহমেদ।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি 
নেতৃবৃন্দ, বাংলাদেশ মানবাধিকার কমিশনের সদস্য, সংগঠনেরসদস্যবৃন্দ এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​আলোচনা সভায় বক্তারা বর্তমান যুগে ডিজিটাল নিরাপত্তা 
রক্ষা, লিঙ্গসমতা নিশ্চিতকরণ, গণমাধ্যম ব্যবহারে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে তরুণ সমাজের ভূমিকা ও দায়িত্ব নিয়ে গুরুত্বপূর্ণ আলোকপাত করেন।

​অনুষ্ঠানটি শান্তিময় যুব সংগঠনের আয়োজনে এবং JAAGO 
Foundation Trust , Plan International,  
Kingdom of the Netherlands যৌথ সহযোগিতায় 
পরিচালিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।