Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ২২ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পূর্বধলায় মাদকের বিরুদ্ধে মশাল মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত

Link Copied!

নেত্রকোণার পূর্বধলা উপজেলার ১১ নং গোহালাকাদা ইউনিয়নের শুভখাই গ্রামে বুধবার (২১ অক্টোবর ২৬) সন্ধ্যায় “চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে”এই স্লোগানকে সামনে রেখে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।

*শুভখাই মাদক নির্মূল কমিটি (প্রতিষ্ঠাকাল: ২০২৬)* এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মাদক সেবনকারী ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের জন্য পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এ সময় বক্তারা বলেন, শুভখাই গ্রামসহ আশপাশের এলাকায় মাদকের ভয়াবহ বিস্তার যুব সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। মাদককে নির্মূল করতে পুলিশ-প্রশাসনের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

কর্মসূচিতে শুভখাই মাদক নির্মূল কমিটির সভাপতি: তৌফিক আহমেদ সাগর- *সহ-সভাপতি:* মোস্তাকিম বিল্লাহ, সোহেল তালুকদার, সাদ্দাম হোসেন ফকির, মো. মিজানুর রহমান
সাধারণ সম্পাদক:মো. হক মিয়াযুগ্ম সাধারণ সম্পাদক: রিফাতুল হাসান, রিয়াদুজ্জামান, রাফিউল ইসলাম,সাংগঠনিক সম্পাদক: ইঞ্জিনিয়ার মোবারক হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক: খোকন মিয়া,আদ্রিয়ান নাঈম উপস্হিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন উপদেষ্টা হুযাইফা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাকির হোসেন ফাহিম।

এলাকাবাসী জানান, এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে মাদক নির্মূল করা সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।