Dhaka post
ঢাকাশনিবার , ২৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

গৌরীপুরে বিএনপি’র কর্মী সম্মেলনে প্রধান অতিথি প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন

Link Copied!

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে ৩নং অচিন্তপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে বিকাল ৩ টায় শনিবার (২৪ অক্টোবর ২৬) কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেতা ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন এমপি। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন অধ্যাপক এ.কে.এম. এনায়েত উল্লাহ কালাম আহ্বায়ক ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্হিত ছিলেন মোতাহার হোসেন তালুকদার একমাত্র যুগ্ম-আহ্বায়ক,
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি ও চেয়ারম্যান, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো: হাবিবুল ইসলাম খান শহীদ, আহ্বায়ক (ভারপ্রাপ্ত), গৌরীপুর উপজেলা বিএনপি। সঞ্চালনা করেন আলহাজ্ব মো: আব্দুর রহমান বাবুল, সদস্য সচিব (ভারপ্রাপ্ত), গৌরীপুর উপজেলা বিএনপি।

উক্ত কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা ও গৌরীপুর উপজেলার বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

গৌরীপুর উপজেলা বি এন পির ভারপ্রাপ্ত সদস্য সচিব আলহাজ্ব মো: আবদুর রহমান বাবুল জানান,শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মী সম্মেলন সফল সম্পন্ন হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং বি এন পির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ও তৃণমূল পর্যায়ে ঐক্য সুসংহত করাই এই সম্মেলনের মূল লক্ষ্য। পাশা পাশি যারা বিগত সময়ে দলের আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে সেসব ত্যাগী নির্যাতিত কর্মীদেরই ইউনিয়ন কমিটিতে মূল্যায়ন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।