Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ বলিহার রাজবাড়ী এলাকায় ২৪৪ কেজি কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধারসহ মোস্তফা আলী আটক

উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

 

নওগাঁয় পাচারের উদ্দেশ্যে রাখা কষ্টিপাথরের তৈরি ২৪৫ কেজি ওজনের একটি শিবলিঙ্গ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)। এ ঘটনায় মোস্তফা আলী (৩৪) নামের এক যুবককে আটক করা হয়েছে।
উদ্ধার করা শিবলিঙ্গটির আনুমানিক বাজারমূল্য ২ কোটি ৪৫ লাখ টাকা।

বুধবার (২৮ অক্টোবর) নওগাঁ সদর উপজেলার চক রাজবল্লভ এলাকায় অভিযান চালিয়ে শিবলিঙ্গটি উদ্ধার ও ওই যুবককে আটক করে বিজিবি।
আটক মোস্তফা আলী চক রাজবল্লভ গ্রামের গহির উদ্দিন প্রামাণিকের ছেলে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক আরিফুল ইসলাম মাসুম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, মোস্তফা আলী নামের এক ব্যক্তি পাচারের উদ্দেশ্যে মূল্যবান কষ্টিপাথরের তৈরি একটি শিবলিঙ্গ নিজের কাছে রেখেছেন। পরে সেখানে অভিযান চালিয়ে ২৪৫ কেজি ওজনের শিবলিঙ্গটি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার করা শিবলিঙ্গ ও আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাঁদের নওগাঁ সদর মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।