Dhaka post
ঢাকামঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পাঁচবিবিতে সাংবাদিকদের ভূমিকা বিষয়ে কর্মশালা

ttvbang8
আগস্ট ১১, ২০২৬ ১২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

গণতন্ত্রে সাংবাদিকদের দায়িত্ব ও মানবাধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকা নিয়ে জয়পুরহাটের পাঁচবিবিতে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার বন্ধন এনজিওর কার্যালয়ে এ কর্মশালার আয়োজন করেন বন্ধন মানবাধিকার ও উন্নয়ন সংস্থা। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মানবাধিকার কমিশনের প্রধান নির্বাহী অ্যাডভোকেট সাইদুর রহমান। তিনি বলেন, একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য স্বাধীন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অপরিহার্য। সাংবাদিকদের হতে হবে সমাজের আয়না। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তুলে ধরার পাশাপাশি সমাধানের পথও দেখাতে হবে।

বন্ধন এনজিওর নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী বিপ্লব মানবাধিকার সুরক্ষায় সংবাদ প্রচারের গুরুত্ব তুলে ধরে বলেন, একটি সংবাদই পারে একটি অন্যায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে। তবে সংবাদ প্রচারের ক্ষেত্রে দায়িত্বশীলতা ও নৈতিকতা বজায় রাখতে হবে অবশ্যই।

কর্মশালায় মানবাধিকার সুরক্ষা, সংবাদ প্রচারের কৌশল, বর্তমান চ্যালেঞ্জ এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও স্থানীয় সাংবাদিকরা তাদের মাঠ পর্যায়ে কাজের অভিজ্ঞতা, সমস্যা ও সমাধান বিষয়ে বক্তব্য তুলে ধরেন বক্তব্যগণ। এসময় উপস্থিত ছিলেন বন্ধনের সভাপতি মোঃ তারিকুল ইসলাম চৌধুরী, মানবাধিকার সংস্থার মনিটরিং কর্মকর্তা সাহিদ মাহফুজ, জেলা মনিটরিং কর্মকর্তা ড: সাজ্জাদুল বারী, বন্ধনের ফ্যাসিলিটেটর বিপ্লব আলীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও মানবাধিকার কর্মীরা অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।