Dhaka post
ঢাকাবুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

লাকসামে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

রিয়াদ হোসাইন, লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:
আগস্ট ১২, ২০২৬ ১১:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা’ প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ইং উপলক্ষে কুমিল্লার লাকসামে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS)-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজক ছিল ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি), লাকসাম, কুমিল্লা।
অনুষ্ঠান পরিচালনা করেন পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) কো-অর্ডিনেটর জাফর আহমেদ। এতে সভাপতিত্ব করেন ওয়াইপিএজি লাকসাম ইউনিটের কো-অর্ডিনেটর মাহমুদুল হাসান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুন্নেছা পান্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্লাহ সবুজ।
আলোচনা সভায় বক্তারা শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ গঠনে তরুণদের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংঘাত পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মাধ্যমে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।