Dhaka post
ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কটিয়াদীতে তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি ও সহযোগী সংগঠনের বিশাল আনন্দ মিছিল

Link Copied!

​আগামীকাল ১৬ আগস্ট কিশোরগঞ্জের কটিয়াদীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে এক আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। কটিয়াদী উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​শনিবার (১৫ আগস্ট) দুপুরে কটিয়াদী উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি পৌর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​মিছিলটিতে নেতৃত্ব দেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন।

​আনন্দ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ​উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহ-সভাপতি সৈয়দ শামসুল আরেফিন তারা ও জসীম উদ্দিন মেনু, যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান মিঠু ও শফিকুল ইসলাম ফুলু, এবং সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান।

​পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান সজল সরকার। ​এছাড়াও উপজেলা বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা মিছিলে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

​সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর সফরকে সফল ও সার্থক করতে ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষ হয়েছে। আগামীকালের জনসভাকে বিপুল জনসমুদ্রে পরিণত করতে জেলা ও উপজেলা বিএনপি দিনরাত এক করে কাজ করে যাচ্ছে।

​তারা আরও জানান, তারেক রহমানের এই আগমনকে কেন্দ্র করে কটিয়াদীসহ গোটা জেলায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নেতৃবৃন্দের প্রত্যাশা, এই ঐতিহাসিক সফরের মধ্য দিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।