রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি (অ্যামোনিশন) এবং একটি ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর একটি চৌকস দল কাশিয়াডাঙ্গা থানা এলাকার একটি নির্দিষ্ট স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি এবং ১টি ম্যাগাজিন জব্দ করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

