Dhaka post
ঢাকাসোমবার , ৩১ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কাহারোলে নজরুল বর্ষ ২০২৬-এর উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুখর উপজেলা হলরুম

সুকুমার রায়
আগস্ট ৩১, ২০২৬ ৫:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুরের কাহারোলে যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ ২০২৬’-এর উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) কাহারোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মোকলেদা খাতুন মীম।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পরে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, নজরুলসংগীতসহ বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে,উপস্হিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইমতিয়াজ আহমেদ, প্রাথমিক শিক্ষা অফিসার এম কে এ জিন্নাত আলী, উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম সহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ও জীবনাদর্শকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব আয়োজনের মাধ্যমে নজরুলের মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার বাণী সমাজে ছড়িয়ে দেওয়াই মূল লক্ষ্য।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।