Dhaka post
ঢাকাবুধবার , ৯ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

তজুমদ্দিনে কিশোরীদের সচেতন করতে গাল গাইড-স্কাউটদের দিনব্যাপী প্রশিক্ষণ

খন্দকার নিরব, ভোলা প্রতিনিধি:
সেপ্টেম্বর ৯, ২০২৬ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ভোলার তজুমদ্দিনে জেন্ডারভিত্তিক সহিংসতা, শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ে গাল গাইড ও স্কাউট সদস্যদের দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) তজুমদ্দিন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সুশীলনের সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্পের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের গাল গাইড ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে কিশোর-কিশোরীদের মধ্যে জেন্ডার সমতা, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং সহিংসতার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়। দিনব্যাপী প্রশিক্ষণে জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV), শিশুদের বিরুদ্ধে সহিংসতা (VAC), বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, শিশু সুরক্ষা, জেন্ডার সমতা এবং সামাজিক ও আচরণগত পরিবর্তন বিষয়ে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হয়।

এ সময় নিজেদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজে এসব বিষয়ে সচেতনতা তৈরিতে গাল গাইড ও স্কাউট সদস্যদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।

সামাজিক ও আচরণ পরিবর্তন প্রকল্পের সমন্বয়কারী সজীব রহমানের সঞ্চালনায় প্রশিক্ষণে সহ-সঞ্চালকের দায়িত্ব পালন করেন ট্রেনিং ও মনিটরিং অফিসার মারুফা সুলতানা।
প্রশিক্ষণে বক্তারা বলেন, বাল্যবিবাহ, শিশুদের প্রতি সহিংসতা ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শুধু পরিবার বা প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়; তরুণ প্রজন্মকেও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। গাল গাইড ও স্কাউট সদস্যরা নিজেদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সহপাঠী, পরিবার ও সমাজের মানুষের মধ্যে ইতিবাচক আচরণ ও সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জেন্ডারভিত্তিক সহিংসতা, শিশু সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে নিজেদের অবস্থান থেকে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।