Dhaka post
ঢাকাসোমবার , ২১ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

দেবিদ্বারে লেয়ার খামারের বর্জ্য ও মরা মুরগিতে বিপর্যস্ত জনজীবন, ইউএনও বরাবর অভিযোগ

স্টাফ রিপোর্টার
সেপ্টেম্বর ২১, ২০২৬ ২:০৬ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার দেবিদ্বার উপজেলার ১০নং দক্ষিণ গুণাইঘর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মাশিকাড়া (দোনা গাজী বাড়ি) এলাকায় একটি লেয়ার মুরগির খামারের বর্জ্য এবং মরা মুরগি যত্রতত্র ফেলে পরিবেশ দূষণ ও স্বাস্থ্যঝুঁকি সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় স্থানীয় প্রশাসন ও সংবাদকর্মীর ওপর হামলার অভিযোগও উঠেছে খামার মালিক ও তার লোকজনের বিরুদ্ধে। ​এ বিষয়ে এলাকাবাসীর পক্ষে মো. কবির হোসেন গত ১৭/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ তারিখে দেবিদ্বার উপজেলার উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ​লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাশিকাড়া গ্রামের মৃত ফজলুল করিম মুন্সীর ছেলে মো. বিপ্লব মুন্সী কোনো ধরনের সরকারি নিয়ম-কানুন ও কাগজপত্র ছাড়াই লোকালয়ের মধ্যে ৩টি লেয়ার মুরগির খামার পরিচালনা করে আসছেন। খামারটির মালিক প্রতিদিন মরা মুরগি, পচা ডিম এবং বর্জ্য (লিটার) উন্মুক্ত স্থানে, লোকালয়ের পাশে ও জলাশয়ের নিকট ফেলে রাখছেন। এর ফলে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে এবং মাছি ও মশার উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। পরিবেশ দূষণের কারণে এলাকার শিশু ও বৃদ্ধসহ সাধারণ মানুষ ডায়রিয়া, শ্বাসকষ্ট ও চর্মরোগসহ বিভিন্ন পানি ও বায়ুবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। ​অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১২/০৯/২০২৬ তারিখে সকাল ১১টার সময় খামারের বর্জ্য ও মরা মুরগি ফেলার কারণ জানতে চাইলে খামার মালিক মো. বিপ্লব মুন্সী দেশীয় অস্ত্র নিয়ে অভিযোগকারী মো. কবির হোসেনের ওপর চড়াও হন এবং তাকে মারধর করেন। এতে তার বাম হাতের আঙুল কেটে যায় এবং গলায় আঘাতপ্রাপ্ত হন। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ঘটনাস্থলে যাওয়ার সময় খামার মালিক ও তার ছেলে বাঁশ নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায় এবং প্রাণনাশের হুমকি দেয়। ​অবৈধ এই খামারটির কারণে অতিষ্ঠ এলাকাবাসী অবিলম্বে সরেজমিন তদন্ত সাপেক্ষে খামার মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সুস্থ ও স্বাভাবিকভাবে বেঁচে থাকার পরিবেশ ফিরিয়ে দেওয়ার জন্য প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।