Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাকে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছা হলাপ্রুসাই মারমা, খাগড়াছড়ি

Monir vai
আগস্ট ২৭, ২০২৬ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমাকে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচখাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান হিসেবে ম্রাসাথোয়াই মারমা দায়িত্ব গ্রহণের পর ঢাকা থেকে জেলায় ফেরার পথে উষ্ণ অভ্যর্থনা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন।

​বৃহস্পতিবার ঢাকা থেকে সড়কপথে খাগড়াছড়ি প্রবেশের সময় জেলার সীমান্ত এলাকা রামগড় থেকে শুরু করে জেলা সদরের নিজ বাসভবন পর্যন্ত সর্বস্তরের মানুষের ফুলেল শুভেচ্ছায় ভেসে যান তিনি।
​জেলা সীমানা অতিক্রম করার পর রামগড়, জালিয়াপাড়া, গুইমারা, মাটিরাঙ্গা এবং খাগড়াছড়ি শহরের জিরো মাইলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থানীয় সর্বস্তরের জনগণ তাঁকে স্বতঃস্ফূর্তভাবে বরণ করে নেন। এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মী, স্থানীয় সামাজিক সংগঠন, সচেতন নাগরিক সমাজ এবং সর্বস্তরের সাধারণ মানুষ তাঁকে ফুলের তোড়া, ফুলের মালা পড়িয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

​পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা বিনিময় করে নতুন চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, “আপনাদের এই ভালোবাসা ও আস্থা আমার দায়িত্ব পালনের মূল শক্তি। পার্বত্য খাগড়াছড়ি জেলার প্রতিটি মানুষের ভাগ্যোন্নয়ন, সম্প্রীতি রক্ষা এবং সার্বিক অবকাঠামোগত উন্নয়নে আমি নিরপেক্ষ ও নিষ্ঠার সাথে কাজ করে যাব।”
এসময় চেয়ারম্যানের সহধর্মিণী চিংম্রাউ মারমা, জেলা পরিষদ সদস্য রুমেল মারমা, রিপল চাকমা, ইঞ্জিনিয়ার ক্যরি মগ উপস্থিত ছিলেন।
​পরবর্তীতে তিনি খাগড়াছড়ি সদরের নিজ বাসভবনে পৌঁছালে সেখানেও জেলার বিভিন্ন স্তরের সামাজিক, রাজনৈতিক ও প্রতিনিধি দল তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ নতুন চেয়ারম্যানের সফলতা ও জেলার সার্বিক শান্তি-সমৃদ্ধি কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।