Dhaka post
ঢাকাশুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

পলাশে যুবককে কুপিয়ে জখম ও মারধরের অভিযোগ

মোঃমামুন মোড়ল,
অক্টোবর ৯, ২০২৬ ২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

নরসিংদীর পলাশে পূর্ববিরোধের জেরে মো. ইমরান আরাফাত (২২) নামে এক যুবককে ধারালো চাপাতি, রামদা ও লাঠিসোঁটা দিয়ে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তাঁর সঙ্গে থাকা একটি স্মার্টফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ করেছেন তাঁর মা ফাতেমা বেগম।

আজ শুক্রবার (৯ অক্টোবর) দুপুর আনুমানিক দেড়টার দিকে পলাশ বাজারসংলগ্ন শিল্পাঞ্চল বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পাশে পাকা সড়কে এ ঘটনা ঘটে 

আহত ইমরান বর্তমানে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ভুক্তভোগী আরাফাতের মা ফাতেমা বেগমের বলেন৷ তাঁর ছেলে আরাফাতের সঙ্গে পূর্ববিরোধের জেরে কয়েকজন যুবক বিভিন্ন সময় বিরূপ আচরণ করে আসছিলেন। এর ধারাবাহিকতায় আজ দুপুরে পলাশ বাজার থেকে বাড়ি ফেরার পথে একদল যুবক তাঁর ছেলের পথরোধ করেন।

তিনি বলেন, এ সময় অভিযুক্তদের মধ্যে আরিফুল ইসলাম চাপাতি দিয়ে ইমরানের কানের নিচে কোপ দেন। শাকিল নামে আরেকজন রামদা দিয়ে তাঁর ডান পায়ের কাফের কাছে আঘাত করেন। পরে অন্যরা রড ও লাঠি দিয়ে মারধর করলে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয়। হামলার একপর্যায়ে ইমরানের পকেটে থাকা আনুমানিক ১৫ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোন এবং নগদ পাঁচ হাজার টাকা নিয়ে যাওয়া হয়। ছেলের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তাঁকে হত্যার হুমকি দিয়ে চলে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে স্থানীয় লোকজন আহত ইমরানকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
 
ভুক্তভোগীর মা  ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।