পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচিতি সভা ও অভিভাবক সমাবেশ
সানজিদা ইসলাম চাঁদনী
নিজস্ব প্রতিবেদক
পাঁচরুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা, অভিভাবক সমাবেশ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি মোঃ জাবেদ হোসাইন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং অভিভাবকদের ভূমিকা নিয়ে উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য দেন।
অনুষ্ঠানে মোল্লা আবুল হোসেন ফাউন্ডেশনের পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধাবৃত্তি প্রদান করা হয়।
বক্তব্যে জাবেদ হোসাইন বলেন, একটি শিশুর ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়ের পাশাপাশি পরিবার ও অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও ভালো মানুষ হিসেবে গড়ে ওঠার প্রতি গুরুত্ব দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

