Dhaka post
ঢাকাসোমবার , ৫ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ এর নির্বাচিত শিক্ষার্থীদের ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট প্রদান।

মনোয়ারুল ইসলাম , রংপুর জেলা প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য অভিনন্দন জানিয়ে তাদের একাডেমিক সাফল্যের পাশাপাশি মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ ও নৈতিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মুঃ মাহবুবুর রশীদ পিপিএম-সেবা।

৫ অক্টোবর ২০২৬ খ্রি. রংপুর মেট্রোপলিটন পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রদত্ত শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে বাংলাদেশ পুলিশ শিক্ষাবৃত্তি, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট তুলে দেন রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মুঃ মাহবুবুর রশীদ পিপিএম-সেবা। অনুষ্ঠানে যেসব মেধাবী শিক্ষার্থী উপস্থিত হতে পারেনি, তাদের পক্ষে অভিভাবকগণ ক্রেস্ট, সম্মানী ও সার্টিফিকেট গ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অপারেশনস) জনাব তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে সিটিএসবি জনাব মারুফ আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও অতিরিক্ত দায়িত্বে সদর দপ্তর ও প্রশাসন জনাব সনাতন চক্রবর্তীসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ

পুলিশ কমিশনার বলেন-
ফলাফল মানুষের জীবনের একটি একাডেমিক স্বীকৃতি। তবে ভালো ফলাফলের পাশাপাশি একজন ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলাই জীবনের প্রকৃত সাফল্য।”

তিনি আরও বলেন-
শিক্ষাজীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে শিক্ষার্থীদের পারিবারিক শাসন, অভিভাবকদের পরামর্শ, শিক্ষক-শিক্ষিকাদের অনুশাসন এবং সামাজিক মূল্যবোধকে যথাযথ গুরুত্ব দিতে হবে। এ সময়টি ব্যক্তিত্ব ও মানসিক বিকাশের গুরুত্বপূর্ণ পর্যায় হওয়ায় বিভিন্ন নেতিবাচক প্রলোভন থেকে দূরে থেকে নিজেদের সুশৃঙ্খল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ কমিশনার বলেন, আজকের এই পুরস্কার শুধু অর্জনের স্বীকৃতি নয়, বরং ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা। বাংলাদেশ পুলিশের সদস্যদের সন্তানরা বিভিন্ন পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। তাই শিক্ষার্থীদের নিজেদের আরও এগিয়ে নেওয়ার পাশাপাশি অন্যের ভালো কাজ ও সাফল্য থেকে অনুপ্রেরণার কথা বলেন।

তিনি অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানদের ভালো কাজের প্রশংসা করতে হবে এবং কখনোই অন্যের সন্তানের সঙ্গে তুলনা করে তাদের মধ্যে হীনমন্যতাবোধ সৃষ্টি করা যাবে না। সন্তান শুধু পরিবারের নয়; তারা দেশের ভবিষ্যৎ। তাই জাতীয় প্রয়োজন ও মানবিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্য রেখে তাদের গড়ে তোলার দায়িত্ব অভিভাবকদের।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের উত্তরোত্তর সাফল্য কামনা করে তিনি তাদের পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।