Dhaka post
ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ বেতারের ‘কিশলয়’ অডিশনে মেধা তালিকায় শ্রেয়া রায়কলি

মিঠুন কুমার রায়
আগস্ট ১৫, ২০২৬ ৩:৪৩ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ বেতারের ‘কিশলয়’ অডিশনে মেধা তালিকায় শ্রেয়া রায়কলি

মিঠুন কুমার রায়

বাংলাদেশ বেতার ঠাকুরগাঁও কেন্দ্রের শিশু-কিশোরদের জনপ্রিয় অনুষ্ঠান ‘কিশলয়’-এর কণ্ঠস্বর (অডিশন) পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ করা হয়েছে।

প্রকাশিত ফলাফলে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পারকুন্ডা গ্রামের অ্যাডভোকেট ললিত কুমারের মেয়ে শ্রেয়া রায়কলি রবীন্দ্রসংগীত ও নজরুলসংগীত—দুই বিভাগেই মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে।

শ্রেয়ার এই সাফল্যে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তার পরিবার মেয়ের ভবিষ্যৎ সাফল্য ও সাংস্কৃতিক অঙ্গনে আরও এগিয়ে যাওয়ার জন্য সবার কাছে আশীর্বাদ ও শুভকামনা চেয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, শ্রেয়া ছোটবেলা থেকেই সংগীতের প্রতি আগ্রহী। ভবিষ্যতে সংগীতচর্চা অব্যাহত রেখে সে আরও ভালো ফলাফল করবে—এমন প্রত্যাশা তাদের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।