Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাট ইউনিটের প্রতিনিধি দলের CDRRnCA প্রোগ্রামের প্রকল্প এলাকা পরিদর্শন

রাকিবুল ইসলাম
আগস্ট ২৭, ২০২৬ ৫:৩০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট ইউনিটের প্রতিনিধি দলের CDRRnCA প্রোগ্রামের প্রকল্প এলাকা পরিদর্শন

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ডিসিআরএম (DCRM) বিভাগের আওতাধীন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের চলমান CDRRnCAP প্রকল্পের মোড়েলগঞ্জ উপজেলার পঞ্চকরন ইউনিয়নের প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত সেক্রেটারি জনাব মাহবুর রহমান টুটুল।

পরিদর্শনকালে তিনি প্রকল্প এলাকার বিভিন্ন কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন এবং চলমান কাজের অগ্রগতি ও বাস্তবায়ন পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্টদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি প্রকল্পের কার্যক্রম নির্ধারিত পরিকল্পনা, নির্দেশনা ও মানদণ্ড অনুযায়ী যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, সে বিষয়েও নিবিড় তদারকি করেন।

এ সময় তিনি প্রকল্পের কার্যক্রম আরও সুষ্ঠু, মানসম্মত ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু সহনশীল কমিউনিটি গড়ে তুলতে প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সম্মানিত কার্যনির্বাহী সদস্য নার্গিস আক্তার ইভা, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম অফিসার ইমদাদ ইলাহী চৌধুরী এবং বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের যুব রেড ক্রিসেন্ট সদস্যবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।