Dhaka post
ঢাকাসোমবার , ১৭ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

‎বাগেরহাটে স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ‎

Monir
আগস্ট ১৭, ২০২৬ ৯:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

‎বাগেরহাটে স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
‎
‎স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা, জবাবদিহিতা ও অংশগ্রহণ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বাগেরহাট সিভিল সার্জন অফিসে আয়োজিত এ কর্মশালার আয়োজন করে জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম, বাগেরহাট। সহযোগিতায় ছিল রূপান্তর ও বাংলাদেশ হেলথ ওয়াচ।
‎
‎জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি শাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের সিভিল সার্জন। সেশন পরিচালনা করেন প্রকল্প ম্যানেজার রাজেশ অধিকারী ও মোর্শেদ আলম।
‎
‎কর্মশালায় জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সহ-সভাপতি ইয়ামিন আলী, জিমি মন্ডল, সাংবাদিক এস এম রাজ, ফারহানা আক্তার, শেখ কামরুজ্জামান, আল-আমিন সরদার, শেখ হেমায়েত হোসেন খোকন, সুরাইয়া আক্তার, হাসিবুল ইসলাম, নার্গিস আক্তার ইভা, মোহাম্মদ শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মিরু এবং প্রেস ক্লাবের সেক্রেটারি হেদায়েত হোসেন লিটন, রুপান্তর ফোকাল গোলাম মোস্তফা, রুপান্তর প্রতিনিধি আতাবুর রহমান টিপু সহ ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন।
‎
‎এছাড়া যুব স্বাস্থ্য অধিকার ফোরামের সমন্বয়ক নাঈমুর রহমান, যুগ্ম সমন্বয়ক রাকিবুল ইসলাম ও সোনিয়া আক্তারসহ যুব ফোরামের অন্যান্য সদস্যরা কর্মশালায় অংশগ্রহণ করেন।
‎
‎কর্মশালায় বাগেরহাটের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, জনগণের স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবায় জবাবদিহিতা ও অংশগ্রহণ বৃদ্ধি এবং একটি কার্যকর ও স্থায়িত্বশীল স্বাস্থ্য অধিকার ফোরাম গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
‎
‎বক্তারা বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্য অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সমতা, জবাবদিহিতা ও জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।