Dhaka post
ঢাকাবুধবার , ১৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

সরকারের বিশেষ উদ্যোগে ২ লাখ ২৯ হাজার কৃষকের ঋণ পরিশোধ, রাকাবের সফল বাস্তবায়ন

আবু কাওসার মাখন
জুলাই ১৫, ২০২৬ ৯:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক স্বস্তি দিতে সরকারের বিশেষ উদ্যোগের আওতায় ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ ও আসল পরিশোধ কার্যক্রম দেশের প্রথম ব্যাংক হিসেবে সফলভাবে বাস্তবায়ন করেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)।

বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাকাব কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কর্মসূচির আওতায় মোট ২ লাখ ২৯ হাজার ৯৩৩টি কৃষক পরিবারের ২২৫ কোটি ৭৪ লাখ ৯৯ হাজার টাকার কৃষি ঋণ সরকারের মাধ্যমে পরিশোধ করা হয়েছে।

এর মধ্যে রংপুর বিভাগের ১ লাখ ৭৯ হাজার ২৭৮টি কৃষক পরিবারের ১৭৮ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকার ঋণ এবং রাজশাহী বিভাগের ৫০ হাজার ৬৩৭টি কৃষক পরিবারের ৪৬ কোটি ৮১ লাখ ৩৯ হাজার টাকার ঋণ পরিশোধ করা হয়েছে।

রাকাব জানায়, দীর্ঘদিনের ঋণের বোঝা থেকে মুক্ত হওয়ায় উপকারভোগী কৃষকরা নতুন উদ্যমে কৃষিকাজে বিনিয়োগের সুযোগ পাবেন। এতে কৃষি উৎপাদন বৃদ্ধি, গ্রামীণ অর্থনীতির গতিশীলতা এবং কৃষকদের জীবনমান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশা প্রকাশ করা হয়েছে।

ব্যাংকটির পক্ষ থেকে আরও বলা হয়, কৃষিবান্ধব এ উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে সরকারের কৃষি ও গ্রামীণ উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে রাকাব অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।