Dhaka post
ঢাকাবৃহস্পতিবার , ১ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে অবৈধভাবে বালু-মাটি ব্যবস্থাপনা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে যুবককে ২ লাখ টাকা জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার।
অক্টোবর ১, ২০২৬ ৪:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

কালীগঞ্জে অবৈধভাবে বালু-মাটি ব্যবস্থাপনা
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে যুবককে ২ লাখ টাকা জরিমানা

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুরের কালীগঞ্জে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের দায়ে নাঈম আহম্মেদ মুন্না নামে এক ব্যক্তিকে ২ লাখ টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার উপজেলার নাগরী ইউনিয়নের রায়েরদিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালণা করেন। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা লঙ্ঘনের অভিযোগে নাগরী ইউনিয়নের রায়েরদীয়া এলাকার মোস্তফা কামালের ছেলে নাঈম আহম্মেদ মুন্নার বিরুদ্ধে ১৯৪/২০২৬ নম্বর মামলা করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সংক্রান্ত ডি.সি.আর নম্বর ৭২৫৫০২। অভিযানে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন রাষ্ট্র। বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম। ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে অবৈধভাবে বালু ও মাটি ব্যবস্থাপনার বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি উঠে এসেছে।
বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার জানায়, বালু ও মাটি ব্যবস্থাপনা সংক্রান্ত আইন লঙ্ঘনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন বা ব্যবস্থাপনার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।