Dhaka post
ঢাকাশনিবার , ২৮ নভেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. খেলা
  3. চাকরি
  4. জীবনযাপন
  5. বাণিজ্য
  6. বাংলাদেশ
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুর বীরগঞ্জে বিএনপি নেতার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ!

রনজিৎ সরকার রাজ ,দিনাজপুর প্রতিনিধি
নভেম্বর ২৮, ২০২৬ ৮:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বীরগঞ্জে ১১নং মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদের মাস্টারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে গোলাপগঞ্জ ইউনিয়ন পরিষদের পিছনে অবস্থিত তাঁর বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে বীরগঞ্জ থানা পুলিশ।

এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অপরাধের সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনা হোক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।